চিরবিদায় নিলেন আফগানিস্তানের প্রথম মহাকাশচারী আব্দুল আহাদ মোমান্দ
গত ২১ জুন ২০২৬ সালে মারা গেছেন আফগানিস্তানের প্রথম ও একমাত্র মহাকাশচারী আব্দুল আহাদ মোমান্দ (Abdul Ahad Momand)। তিনি মহাকাশে যাওয়া প্রথম দিকের মুসলিম মহাকাশচারীদের একজন ছিলেন।
১৯৮৮ সালে তিনি সোভিয়েত ইউনিয়নের সয়ুজ টিএম-৬ (Soyuz TM-6) অভিযানে অংশ নিয়ে মির (Mir) মহাকাশ স্টেশনে প্রায় ৯ দিন অবস্থান করেন। এই অভিযানের মাধ্যমে তিনি আফগানিস্তানের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে মহাকাশ ভ্রমণের গৌরব অর্জন করেন।
দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর ২১ জুন ২০২৬ সালে ৬৭ বছর বয়সে জার্মানির স্টুটগার্ট শহরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মহাকাশ অভিযানের সময় তিনি নিজের সঙ্গে পবিত্র কুরআনের একটি কপি বহন করেছিলেন। এছাড়া, মির মহাকাশ স্টেশন থেকে আফগানিস্তানে তাঁর মায়ের সঙ্গে পশতু ভাষায় কথা বলার ঘটনাটি দেশটির মহাকাশ ইতিহাসের একটি স্মরণীয় অধ্যায় হিসেবে রয়ে গেছেন।
আব্দুল আহাদ মোমান্দই এখন পর্যন্ত একমাত্র আফগান, যিনি পৃথিবীর বায়ুমণ্ডলের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা কার্মান লাইন (১০০ কিলোমিটার) অতিক্রম করে মহাকাশে গিয়েছেন।
মহাকাশ গবেষণা ও অভিযানের ইতিহাসে তাঁর অবদান আফগানিস্তানসহ বিশ্বের অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করবে।
তাঁর কর্ম ও সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি এবং মহাকাশ গবেষণায় আগ্রহী হতে উৎসাহিত করবে।
তথ্যসূত্র: Wikipedia, Roscosmos, ESA এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম
— Sherazur Rahma
